করোনা ভাইরাসে অক্রান্তে মৃত্যু সংখ্যা দিন দিন বেড়েই চলেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এক হাজার ৯২২ জন মানুষ মারা গেছে গত ২৪ ঘণ্টায়। যা যেকোনো দেশে একদিনে মারা যাওয়া সর্বোচ্চ। দেশটিতে মোট ১৪ হাজার ৮১৭ জনের মৃত্যু হয়েছে বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় জানায়, যুক্তরাষ্ট্রে সব চেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়েছেন এই ভাইরাসে। দেশটিতে মোট আক্রান্ত ৪ লাখ ৩১ হাজার ৮৩৮ জন।
যুক্তরাষ্ট্র করোনাভাইরাস কার্ভের চূড়ায় পৌঁছাতে যাচ্ছে এক সংবাদ সম্মেলনে এমন টাই বলেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বিশ্বের ১৮৪টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে প্রানঘাতী করোনা ভাইরাস। সারাবিশ্বে মোট আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ১৪ হাজার ৮৬৬ জন। মারা গেছেন ৮৮ হাজার ৪৪৪ জন। ৩ লাখ ২৯ হাজার ৪৯২ জন সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন।
আনন্দবাজার/এস.কে








