দফায় দফায় বন্যা, ভারি বর্ষণ ও ঝড় হাওয়ায়সহ নানা প্রতিকূল পরিবেশের মধ্যেও লালমনিরহাটে আগাম স্বল্প মেয়াদি আমন ধান চাষের ফলনে মহা খুশি প্রান্তিক চাষি ও কৃষি শ্রমিকরা। ধানের ভালো ফলন ও বাজারদর পেয়ে অনেকটা ক্ষতি পুষিয়ে ওঠবেন বলে আশাবাদি কৃষকদের।
সরেজমিনে জানা যায়, আগাম ও স্বল্প মেয়াদি পটলপাড়ি-৭৬, স্বর্ণা-৫১ ও হিরা জাতের ধানের বাম্পার ফলন হয়েছে। কৃষকের কষ্টে অর্জিত আমন ধান ঘরে তুলতে গৃহস্থদের পাশাপাশি গৃনীরাও সমানতালে ধান কাটা-মাড়াইয়ের কাজ করছেন। এমনকি এ ধান কাটার পর একই জমিতে রবি ফসল আবাদের প্রস্তুতিও নিচ্ছেন তারা।
কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়নের কাশিরাম চর এলাকার মকবুল, মজিবর রহমান, আরিফুর ইসলাম বলেন, আগাম ও স্বল্প মেয়াদি ধান চাষ করে এবং সঠিক সময়ে ঘরে তুলতে পেরে তারা মহা খুশি। এ ধান চাষ করার কারণে একই জমিতে আগাম রবি ফসল আবাদের সুযোগ পাচ্ছি।
এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মাহামুদা খাতুন বলেন, উপজেলায় চলতি মৌসুমে ১৭ হাজার ৩৪০ হেক্টর জমিতে রোপা আমনের আবাদ হয়েছে। তবে, বন্যা পরবর্তীতে সময়ে ক্ষতি পুষিয়ে নিতে কৃষি সম্প্রসারণের পক্ষ থেকে চাষিদের আগাম ধান চাষে পরামর্শ প্রদান করা হয়। উপজেলায় চলতি মৌসুমে ১ হাজার হেক্টোর জমিতে বিধান-৭১ এবং ৭৫ জাতের ধান আবাদ হয়েছে। কৃষকরা এ ধান আবাদ করায় একই জমিতে ৩ ধাপে চাষাবাদ করতে পারছে।









