বিদায়ী সপ্তাহে (রোববার থেকে বৃহস্পতিবার) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৬৮টির বা ৪৩ দশমিক ৭৫ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। সপ্তাহটিতে জেড ক্যাটাগরির আরামিট সিমেন্ট শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে আরামিট সিমেন্ট শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৩০ দশমিক ১০ টাকায়। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর ছিল ৩৮ দশমিক ২০ টাকায়। এক সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর কমেছে ৮ দশমিক ১০ টাকা বা ২১ দশমিক ২০ শতাংশ। এর মাধ্যমে আরামিট সিমেন্ট ডিএসইর সাপ্তাহিক টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।
ওই সপ্তাহে ডিএসইর টপটেন লুজারের দ্বিতীয় স্থানে উঠে এসেছে জেড ক্যাটাগরির তুং হাই নিটিং অ্যান্ড ডায়িংয়ের শেয়ার। সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে তুং হাই নিটিং অ্যান্ড ডায়িং শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৫ দশমিক ৯০ টাকায়। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর ছিল ৭ দশমিক ২০ টাকায়। এক সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর কমেছে ১ দশমিক ৩০ টাকা বা ১৮ দশমিক শূন্য ৬ শতাংশ।
ডিএসইতে সাপ্তাহিক টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে কুইন সাউথ টেক্সটাইল ১৫ দশমিক ৪৪ শতাংশ, এইচ আর টেক্সটাইল ১৫ দশমিক শূন্য ৬ শতাংশ, সুহৃদ ইন্ডাস্ট্রিজ ১০ শতাংশ, তসরিফা ইন্ডাস্ট্রিজ ৯ দশমিক ৮০ শতাংশ, এনআরবি কমার্শিয়াল ব্যাংক ৯ দশমিক ৬৯ শতাংশ, ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স ফান্ড ওয়ান ৮ দশমিক ২৫ শতাংশ, জিল বাংলা সুগার ৮ দশমিক ২৪ শতাংশ এবং নর্দান ইসলামী ইন্স্যুরেন্স ৭ দশমিক ৭৫ শতাংশ করে শেয়ার দর কমেছে।
আনন্দবাজার/শহক









