নির্বাচনের পর যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ, চিকিৎসা বিজ্ঞানী অ্যান্থনি ফাউসিকে বরখাস্তের ইঙ্গিত দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্লোরিডার জনসভায় ভাষণ দেওয়ার সময় এ ইঙ্গিত দেন ট্রাম্প।
সম্প্রতি করোনায় বিপর্যস্ত অবস্থার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পকে ও হোয়াইট হাউজের কর্মকর্তাদের দায়ী করেছেন ফাউসি। জনসভায় এ ব্যাপারে ট্রাম্প তার ক্ষোভ প্রকাশ করলে সমর্থকরা তাকে বরখাস্তের দাবি জানাতে থাকে।
তখন ট্রাম্প বলেন, আমাকে কয়েকদিন সময় দেন। নির্বাচনের পর আমি বিষয়টি দেখব। পরামর্শের প্রশংসা করি আমি। যা ফাউসিকে বরখাস্তের ইঙ্গিত বলে মনে করছেন বিশ্লেষকরা।
যুক্তরাষ্ট্রে করোনা মহামারী শুরু হওয়ার পর থেকে ফাউসির স্বাস্থ্যবিধি সম্পর্কিত গাইডলাইন যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষ অনুসরণ করতে থাকেন। এবং তিনি খুবই জনপ্রিয় হয়ে উঠেন মার্কিনিদের কাছে। এখন পর্যন্ত চিকিৎসা বিজ্ঞানী অ্যান্থনি ফাউসি যুক্তরাষ্ট্রের ছয়জন প্রেসিডেন্টের সঙ্গে কাজ করেছেন।
আনন্দবাজার/টি এস পি








