ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসের শেষ ছবিতেও দেখা যাবে ডোয়াইন জনসন রক। ২০২১ সালে মুক্তি পাওয়ার অপেক্ষায় থাকা এই সিরিজের শেষ ছবি ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ১০’ ছবিতে অভিনয় করবেন তিনি।
‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ১০’ সম্পর্কে এর সম্পর্কে এছাড়া আর কোনো তথ্য জানা যায়নি। তবে নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট থাকা এক ব্যক্তি স্ক্রিন রেন্টকে দেয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ১০’ হয়তোবা এই ফ্রাঞ্চাইজির সর্বশেষ সিনেমা হতে যাচ্ছে। দর্শকদের ভালবাসা থাকার কারণে এতদূর আসতে পেরেছে এই সিরিজটি। একে আর দীর্ঘ করতে চায় না প্রযোজনা প্রতিষ্ঠান।
ঐ ব্যক্তি আরও জানান, এ কথা সবাই জানি যে এ সিরিজের জন্য দর্শকের ভালোবাসার অন্যতম কেন্দ্রবিন্দুতে রয়েছেন রক। আশা করা হচ্ছে জাস্টিন লিন সর্বশেষ এই সিক্যুয়ালের জন্য আবারো ফিরিয়ে আনবেন তাকে।
তার এ বক্তব্যকে কেন্দ্র করেই দেখা দিয়েছে উত্তেজনা। ভাবা হচ্ছে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ১০’- এ ফিরছেন রক। তার সেই প্রত্যাবর্তনের কিস্তিটিই হবে এ সিরিজের সমাপ্তি।
আনন্দবাজার/ডব্লিউ এস








