করোনার সৃষ্ট পরিস্থিতিতে দীর্ঘদিন রপ্তানি বন্ধ থাকার পর গতকাল শনিবার ভারত থেকে পেঁয়াজ এসেছে দেশে৷ বাংলাদেশ রেলওয়ে কতৃপক্ষের কাছে ৪২ বগি ভর্তি পেঁয়াজ হস্তান্তর করেছে ভারতীয় রেলওয়ে। ঢাকায় ভারতীয় হাই কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দর্শনা গেদে পয়েন্টে এই পেঁয়াজ হস্তান্তর করা হচ্ছে। কাস্টমস ছাড়পত্র পাওয়ার পর এসব পেঁয়াজ সুবিধাজনক স্থানে আনলোড করা হবে। বাংলাদেশ ও ভারতের মধ্যকার চারটি রেলওয়ে পয়েন্ট দিয়ে আরও কিছু মালবাহী ট্রেন নিত্যপণ্য নিয়ে আসবে।
বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের সংক্রমণ রোধে দীর্ঘ দেড় মাস ধরে লকডাউন চলছে ভারত ও বাংলাদেশে।
আনন্দবাজার/টি এস পি









