হিলি স্থলবন্দর
দেশের বাজারে চাহিদা থাকায় দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে শুকনা মরিচ আমদানি শুরু হয়েছে। সিলেট, হবিগঞ্জ, বগুড়া, রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে এসব মরিচ। এ বন্দর দিয়ে শুকনা মরিচের আমদানি বেড়েছে। এতে সরকারের রাজস্ব যেমন বাড়ছে তেমনি বন্দর কর্তৃপক্ষের আয়ও বেড়েছে।
প্রতিটন শুকনা মরিচ এক হাজার ২২০০ মার্কিন ডলার মূল্যে আমদানি করা হচ্ছে, যা একই মূল্যে কাস্টমস কর্তৃপক্ষ শুল্কায়ন করছে। এতে প্রতি কেজিতে শুল্ক আসে সাড়ে ২৯ টাকা। প্রতিকেজি মরিচ বিক্রি হচ্ছে ২৫০ টাকা কেজি দরে।
দীর্ঘদিন বন্ধ থাকার পর গেলো ১৬ই মার্চ থেকে হিলি স্থলবন্দর দিয়ে শুকনা মরিচ আমদানি শুরু হয়। বগুড়ার রুবেল এন্টারপ্রাইজ নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান মরিচ গুলো আমদানি করছে। মরিচ আমদানিকারক রুবেল বলেন, রমজান মাসকে ঘিরে দেশের বাজারে শুকনা মরিচের চাহিদা থাকায় ভারতের অন্ধপ্রদেশ থেকে এসব মরিচ আমদানি করা হচ্ছে। হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, বন্দর দিয়ে অন্যান্য পণ্যের পাশাপাশি নতুন করে শুকনা মরিচ আমদানি শুরু হয়েছে। এতে বন্দর থেকে সরকারের রাজস্ব আয় যেমন বেড়েছে, তেমনি বন্দর কর্তৃপক্ষ ও শ্রমিকদের দৈনন্দিন আয়ও বেড়েছে। হিলি কাস্টমসের তথ্যমতে, চলতি মাসের ১৬,২১,২৭,২৮ কর্ম দিবসে ভারতীয় ৮টি ট্রাকে ১৬৪ মেট্টিক টন শুকনা মরিচ আমদানি হয়েছে এই বন্দর দিয়ে।
বাংলাদেশ কৃষি ব্যাংক ও পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের মধ্যে ব্যাংকিংসেবা সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষর
আনন্দবাজার ডেস্ক
বাংলাদেশ কৃষি ব্যাংক ও পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন এর মধ্যে ব্যাংকিংসেবা সংক্রান্ত সমঝোতা স্মারক (গড়ট) স্বাক্ষর অনুষ্ঠান ২৮ মার্চ, ২০২২ তারিখে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন এর সভা কক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশ কৃষি ব্যাংক এর ব্যবস্থাপনা পরিচালক ইসমাইল হোসেন এবং পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন এর ব্যবস্থাপনা পরিচালক মুহম্মদ মউদুদউর রশীদ সফদার উপস্থিত ছিলেন। সমঝোতা স্মারকে বাংলাদেশ কৃষি ব্যাংকের পক্ষে স্বাক্ষর করেন ঢাকা বিভাগের মহাব্যবস্থাপক মোহা. খালেদুজ্জামান এবং পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন এর ভারপ্রাপ্ত পরিচালক (অর্থ ও পরিকল্পনা) মুহিউদ্দিন আহমদ পান্নু। এ সময় কৃষি ব্যাংকের ঢাকা অঞ্চলের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপকসহ উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট নির্বাহীগণ উপস্থিত ছিলেন।









