এখন কম বয়সীদের মধ্যেও হার্ট অ্যাটাক হচ্ছে। চিকিৎসকরা মূলত অনিয়মিত জীবনযাপন করাকেই এর কারণ হিসেবে দায়ী করছেন। তবে প্রতিদিনের জীবনযাত্রায় কিছুটা পরিবর্তন আনলেই এই রোগ থেকে সহজেই মুক্তি পাওয়া সম্ভব।
আসুন জেনে নেই জীবনযাত্রায় কী কী পরিবর্তন আনলে হার্ট সুস্থ রাখা সম্ভব-
পর্যাপ্ত ঘুম
দিনে ৭ ঘণ্টা ঘুমানো সুস্থ থাকার জন্য খুবই প্রয়োজন। সেই সাথে মানসিক চাপ থেকে দূরে থাকাও অনেক দরকার। নিয়মিত শরীরচর্চার মধ্যে থাকলে রাতের ঘুম ভালো হয়। ফলে রক্তকণিকা সুস্থ থাকে।
রক্তে শর্করার মাত্রা ঠিক রাখা দরকার
প্রয়োজনের বেশি শর্করা থাকলে তা কখনও ভালো নয় শরীরের জন্য। ডায়াবেটিসের ঝুঁকি কমলে হার্ট অ্যাটাকের সম্ভাবনা অনেকটাই কমে যায়।
নিয়মিত শরীরচর্চা-
ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে। নিয়মিত যোগ ব্যায়াম করলে হার্ট সুস্থ থাকে। এছাড়া নিয়মিত আধা ঘণ্টা হাঁটতে হবে। সপ্তাহে অন্তত ৫ দিন শরীরচর্চা করতে হবে।
মদপান এবং ধূমপান থেকে দূরে থাকুন-
ধূমপান এবং মদপান একেবারে ছেড়ে দিতে হবে।
স্বাস্থ্যকর খাবার-
আপনার প্রতিদিনের খাবারে প্রোটিন, কার্বোহাইড্রেট, আর ফ্যাটের পরিমাণে যেন সমতা থাকে। সতেজ ফল, শাকসবজিখেতে হবে। এছাড়া ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড রয়েছে এমন মাছ রাখুন প্রতিদিনের খাবারের তালিকায় রাখুন। লবণ, মিষ্টি, রেড মিট খাওয়া কমিয়ে দিতে হবে।
আনন্দবাজার/এইচ এস কে









