টানা এক মাস লড়াই করে করোনার কাছে হেরে গেলেন জাপানের সুমো কুস্তিগির শেবুশির (২৮)। করোনায় আক্রান্ত হয়ে জাপানে সুমো রেসলারের মৃত্যুর ঘটনা এটিই প্রথম।
এক বিবৃতিতে জাপান সুমো অ্যাসোসিয়েশন জানায়, এপ্রিলের প্রথম সপ্তাহে জ্বরে আক্রান্ত হন শেবুশি। তখন স্থানীয় স্বাস্থ্য কর্মীদের ফোন দিলেও ফোনের লাইন ব্যস্ত থাকায় যোগাযোগ করতে পারেননি তিনি।
পরে একাধিক হাসপাতালে ভর্তির চেষ্টা করে ব্যর্থ হন। শেষ পর্যন্ত ৮ এপ্রিল টোকিও জেনারেল হাসপাতালে যান শোবুশি। সেখানে করোনা পরীক্ষার পর প্রথমে ফল নেগেটিভ আসলেও দুদিন পরের টেস্টে পজেটিভ হন শেবুশি।
আনন্দবাজার/শহক









