খুলনার বাজারে এখন রূপালি ইলিশের ছড়াছড়ি। দাম কম হওয়ায় ক্রেতারাও খুশি। ভরা মৌসুমে যা পাওয়া যায়নি তা মিলছে এখন, বাজারে বিক্রি হচ্ছে বড়, মাঝারিসহ ছোট ইলিশ।
যেখানে ইলিশের ভরা মৌসুমে এক কেজি সাইজের ইলিশ বিক্রি হতো হাজার টাকার ওপরে এখন সেই ইলিশ কেনা যাচ্ছে ৭০০-৮০০ টাকায়।
এসব বাজারে শীতকালীন অন্য মাছের ভিড়েও রয়েছে ইলিশের দাপট। শীতকালীন শোল, বোয়াল, কৈ মাছের পাশাপাশি ইলিশের প্রতি ক্রেতাদের বেশ আগ্রহ রয়েছে। দামের ক্ষেত্রে কিছুটা নমনীয় হওয়ায় ক্রেতাদের ইলিশের প্রতি নজরও বেশি। এদিকে অসময়ে বাজারে ইলিশ আসায় মৌসুমে ইলিশ পাওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করছেন কিছু কিছু ব্যবসায়ী।
ব্যবসায়ীরা জানিয়েছেন, গত ১০ বছরেও শীত মৌসুমে এত বেশি ইলিশ ধরা পড়েনি। ফলে নিম্নআয়ের মানুষ যারা মৌসুমে ইলিশ খেতে পারেননি তারা এখন ইলিশের স্বাদ নিতে পারছেন।
আনন্দবাজার/তাঅ









