মহারাষ্ট্র সরকার কিছুদিন দিন আগেই রাজ্যে শুটিং শুরু করার অনুমতি দিয়েছে। ধীরে ধীরে বলিউডের বড় বড় স্টুডিওগুলি বাকি থাকা সিনেমার শুটিং চালু করার পথে হাটছে। শোনা যায, যশ রাজ ফিল্মসের পিরিয়ড ড্রামা ‘শামসেরা’র বাকি থাকা শুট এ মাসেই শুরু করা হবে।
করোনার বিশেষ পরিস্থিতির আগেই ছবিটির সিংহভাগের শুটিং হয়ে গিয়েছিল। যার মুখ্য চরিত্রে রণবীর কাপুর ও সঞ্জয় দত্তের চার দিনের প্যাচওয়র্ক বাকি ছিল।
ইন্ডাস্ট্রির একাংশের মতে, করোনার এই পরিস্থিতির পরে তারাই প্রথম তারকা হবেন, যারা শুটিং ফ্লোরে যাবেন।
‘শামসেরা’র পরিচালক ‘অগ্নিপথ’খ্যাত কর্ণ মলহোত্র। শোনা যাচ্ছে, আদিত্য চোপড়া ও কর্ণের মিলিত সিদ্ধান্তে, ছবির বাকি শুটিং যশ রাজ স্টুডিওতেই শেষ হবে।
অন্যদিকে সঞ্জয় গুপ্তের গ্যাংস্টার ড্রামা ‘মুম্বাই সাগা’র ছবিটির বাকি থাকা শুট আগামী মাসে রামোজি ফিল্ম সিটিতে শুরু করা হচ্ছে। ছবির মুখ্য চরিত্রে রয়েছেন জন আব্রাহাম এবং ইমরান হাশমি।
পরিচালক জানিয়েছেন, করোনার বর্তমান সময়ে পুরোদমে ছবির পোস্ট-প্রোডাকশনের কাজ অব্যাহত ছিল। বাকি থাকা শুটিংয়ের জন্য রামোজি সিটিতে দু’টি সেট নতুন করে তৈরি করা হবে।
তবে স্বাস্থ্যবিধির স্বার্থেই সেটে প্রবেশের বিষয়ে বেশ কড়াকড়ি থাকবে।
আনন্দবাজার/তা.তা









