চট্টগ্রামে প্রানঘাতী করোনা ভা্ইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে পাঁচটি বাড়ি লকডাউন করেছে স্থানীয় প্রশাসন। চট্টগ্রামের সাতকানিয়া ও চন্দনাইশ উপজেলায় এই লকডাউন দেওয়া হয়েছে। সৌদি থেকে ওমরা করে ফেরা এক ব্যক্তির করোনা ভাইরাস ধরা পড়েছে নগরীর দামপাড়ায়। এই কারণেই মূলত স্থানীয় প্রশাসন সাতকানিয়ার পুরানগর ও চন্দনাইশ উপজেলার দোহাজারী জামিজুড়ি গ্রামের পাঁচটি বাড়িকে লকডাউন করেছে।
সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার নূর-ই আলম ও চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার ইমতিয়াজ হোসেন বলেন, শুক্রবার গভীর রাত থেকে ওই বাড়িগুলোর লকডাউন শুরু হয়েছে।
সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার নূর-ই আলম জানান, ঝুঁকি এড়াতেই মূলত পুরানগরের চার বাড়ির ১২টি পরিবারকে লকডাউন করা হয়েছে। কারণ তারা সৌদি ফেরত বেয়াই বাড়িতে যাওয়া আসা করেছিলেন। এছাড়াও যারা ওই বাড়ির সদস্যদের সংর্স্পশে এসেছে তাদের খোঁজ নেয়া হচ্ছে। হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করার জন্যই এই ব্যবস্থা নেয়া হয়েছে।
চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার ইমতিয়াজ হোসেন ও চন্দনাইশ থানার পুলিশ পরিদর্শক কেশব চক্রবর্তী জানান, পুরানগড়ের আত্মীয় বাড়িতে কারণে ওই পরিবারের ১৫ সদস্যেও হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে পুরো বাড়িটিকে লকডাউন করা হয়েছে।
আনন্দবাজার/এস.কে









