গ্যাস সিলিন্ডার বাড়ির বাহিরে স্থাপন নিরাপদ। ভেতর রাখলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটে মানুষের মৃত্যু হতে পারে: নির্মলেন্দু চৌধুরী, মেয়র, খাগড়াছড়ি পৌরসভা
জীবনযাপনে গ্যাস ছাড়া একদিনও কল্পনা করা যায় না। রান্না করে খাওয়ার পুরোটাই নির্ভর করে এই গ্যাসের ওপর। খাগড়াছড়ি শহরের নয়নপুর এলাকার একটি চারতলা বাড়ির আট কক্ষে রান্না ঘরের জানালার বাহিরে গ্যাস সিলিন্ডার স্থাপন করা হয়েছে। এই বাড়ির নিচে দিয়ে সড়কে চলার পথে মানুষ দাঁড়িয়ে এক নজর দেখে যান।
নয়নপুর বাসিরা বলেন, পাহাড়ে গ্যাস সরবরাহের জন্য পাইপলাইন নেই। ব্যবহৃত হয় গ্যাস সিলিন্ডার। বাড়ির মালিক ভাড়াটিসহ সবার নিরাপত্তার কথা ভেবে গ্যাস জ্বালানির সিলিন্ডার বাহিরে স্থাপন করেছেন। এই প্রদ্ধতি প্রতিটি বাড়িতে করা প্রয়োজন।
বাড়ির মালিক মো. বেলাল হোসেন বলেন, সারাদেশে গ্যাস সিলিন্ডারের দুর্ঘটনায় মৃত্যু ঘটে। তাই মানুষের নিরাপত্তার কথা চিন্তা করে গ্যাস সিলিন্ডার চার তলার বাড়ির আটটি রুমে রান্না ঘরের জানালার বাহিরে গ্যাস সিলিন্ডার স্থাপন করি। এই প্রদ্ধতি দেশে কোথাও দেখেনি। নিজের নিরাপত্তার জন্য এই ব্যবস্থা করেছি। তিনি বলেন, ফায়ার সার্ভিসের প্রায় সামগ্রী বাড়ির সকল স্থানে স্থাপন করা হয়েছে।
বাড়ির ভাড়াটিয়া গৃহবধূ নারগিছ আক্তার বলেন, বাসা-বাড়ির নিত্য প্রয়োজনীয় রান্নাসহ সকল কাজে ব্যবহার করতে হয় গ্যাস সিলিন্ডার দিয়ে। গ্যাস সিলিন্ডার বাহিরে থাকায় আমাদের নিরাপদ। সব বাসা-বাড়িতে নেই। আমাদের বাড়ির মালিক করেছেন। নতুন বাড়িতে গ্যাস সিলিন্ডার বাহিরে দেওয়া উচিৎ কারণ বাড়ির নারীরা নিরাপদে রান্নাসহ সকল কাজ নিরাপদে থাকবে।
এলাকার ৮নং ওয়ার্ড কাউন্সিলর ও নয়নপুর বাসিন্দা মো. রাশেদ বলেন, খুবই ভালো কাজ। মানুষ দেখে যেন শিক্ষণীয় বিষয় হয়। আগামীতে যাতে পৌরসভা থেকে এমন পদ্ধতি করে দেয়। তার উদোগ্যকে সাধুবাদ জানাই।
খাগড়াছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সাকারিয়া হায়দার বলেন, এই প্রদ্ধতিতে সারাদেশে আছে বলে আমার মনে হয় না। কেউ যে দেখেছে তাও জানা নেই। বাংলাদেশ ন্যাশনাল ফায়ার নিরাপত্তা ব্যবস্থা নিতে হবে। এভাবে বাসা-বাড়িতে গ্যাস সিলিন্ডার স্থাপন আইনে আছে কিনা জানা নেই। বাড়ির মালিক নিরাপত্তা ভেবে সিলিন্ডার জানালার পাশে স্থাপন করেছেন। ফায়ার সেফটি অনুয়ায়ী এটা গ্রহণ করতে হবে।
খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী বলেন, গ্যাস সিলিন্ডার বাড়ির বাহিরে স্থাপন নিরাপদ। ভেতর রাখলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটে মানুষের মৃত্যু হতে পারে। এই যে বাহিরে স্থান করেছে আশেপাশে কোনো বাড়ি নেই। কোনো দুর্ঘটনা ঘটলে গ্যাস বাহিরে বের হয়ে যাবে। সিলিন্ডার বিস্ফোরণ থেকে মানুষ রক্ষা পাবে।
আনন্দবাজার/শহক









