শেষ কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের সামান্য উত্থান
প্রকাশ:

বিস্তারিত
দেশের পুঁজিবাজারে সপ্তাহের শেষ কার্যদিবসে এসে সূচকের কিছুটা উত্থান হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ডিএসইএক্স ২ পয়েন্ট এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএএসপিআই সূচক ১৩ পয়েন্ট বেড়েছে। উভয় বাজারেই লেনদেনও বেড়েছে।
বৃহস্পতিবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৫১৪ পয়েন্টে। প্রধান সূচক বাড়লেও ডিএসইর অপর দুই সূচক কমেছে। এর মধ্যে শরিয়াহ সূচক ০ দশমিক ৮৪ পয়েন্ট ও ডিএসই-৩০ সূচক ৪ পয়েন্ট কমে যথাক্রমে ১০১৬ ও ১৫৪৮ পয়েন্টে অবস্থান করছে।
ডিএসইতে এদিন টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৩৪৯ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের দিন থেকে ৫৫ কোটি টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ২৯৪ কোটি টাকার।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৭৩৩ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৩৬টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১০৯টির, কমেছে ৯০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির দর। আজ সিএসইতে ২৬ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ৩ কোটি টাকা বেশি আগের দিন সিএসইতে ২৩ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আনন্দবাজার/এফআইবি








