ববি-বাপ্পীর নতুন সিনেমা 'যুদ্ধ'
প্রকাশ:

বিস্তারিত
ইফতেখার চৌধুরী দেশপ্রেম নির্ভর গল্প নিয়ে নির্মাণ করতে যাচ্ছেন 'যুদ্ধ'। এ ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করবেন চিত্রনায়ক বাপ্পী চৌধুরী আর তার বিপরীতে অভিনয় করার কথা রয়েছে ইয়ামিন হক ববির।
এর আগে ২০১৬ সালে এ জুটিকে দেখা গেছে নির্মাতা ইফতেখার চৌধুরীর 'ওয়ানওয়ে' ছবিতে। বাপ্পী চৌধুরী বলেন, এর আগে ইফতেখার চৌধুরীর সঙ্গে 'ওয়ানওয়ে'তে কাজ করেছি। 'যুদ্ধ' নিয়ে আমার সঙ্গে কথা হয়েছে। তবে চুক্তিবদ্ধ হয়নি এখনও।
অ্যাকশন ঘরানার গল্প নিয়ে নির্মাণ হবে 'যুদ্ধ'। ছবিটির চিত্রনাট্য লিখেছেন আবদুল্লাহ জহির বাবু।
ইফতেখার চৌধুরী বলেন, 'এখনই ছবিটি নিয়ে সব কিছু বলতে চাইছি না। সব শিল্পী ও কলাকুশলী ঠিক হলে তবেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেব। বর্তমানে ছবিটির গল্পের কাজ চলছে। চলতি বছরের মাঝামাঝি এর শুটিং শুরু হবে বলে আশা করছি।
আনন্দবাজার/তাঅ








