এখন প্রচণ্ড গরম। এ সময়ে অনেকরই স্ক্যাল্প ঘেমে সেই ঘাম আবার জমে চুলের ক্ষতি করে, মাথার তালু ঘামা একটি পরিচিত সমস্যা। এর কারণে চুলের গোড়া দুর্বল হয়ে চুল পড়ার সমস্যা বাড়তে পারে। এক্ষেত্রে কিছু করণীয় জানিয়েছে ফেমিনা-
তবে সপ্তাহে তিনবারের বেশি শ্যাম্পু করা উচিৎ নয়, কিন্তু মাথায় খুব ঘাম জমলে উপায় নেই। হালকা ক্ল্যারিফায়িং শ্যাম্পু তালুতে অল্প একটু ঘষে চুল ধুয়ে নিন। প্রতিবার চুলে কন্ডিশনার অবশ্যই ব্যবহার করবেন, তাতে স্ক্যাল্প আর চুল দুটোই ভালো থাকবে।
এ ক্ষেত্রে চুল একটু ছোট করে কেটে ফেললে আরাম পাবেন। যাদের লম্বা চুল তারা সারাদিন বেঁধে রাখবেন না। গরম এড়াতে অনেকে এই কাজ করেন, ফলে চুলের গোড়ায় ঘাম বেশি জমে যায়। তাই ভেজা চুল ভালো করে শুকিয়ে নিন। আবার খুব শক্ত করেও চুল বাঁধলে গোড়ায় চাপ পড়ে চুল দুর্বল হয়ে যাবে।
হেয়ার মাস্ক চুলে ঘাম জমা কমাতে পারে। তিন টেবিলচামচ লেবুর রসের সাথে দু' টেবিলচামচ ডাবের জল মিশিয়ে সেটা স্ক্যাল্পে ভালো করে ঘষে ঘষে মেখে নিন। ১৫ মিনিট রাখুন, তারপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। স্ক্যাল্প পরিষ্কার হবে, চুলে একটা তরতাজা গন্ধও থাকবে।
শ্যাম্পু বা তেল মাখার আগে তাতে কয়েক ফোঁটা পেপারমিন্ট অয়েল মিশিয়ে নিন। পেপারমিন্ট অয়েলে অ্যান্টিব্যাক্টেরিয়াল গুণ রয়েছে যা স্ক্যাল্প সতেজ রাখে।
আনন্দবাজার/এইচ এস কে









