জো বাইডেন, আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট। যিনি সাক্ষী হয়েছেন জীবনের নানা চড়াই-উৎরাই'র। ব্যাক্তি ও সামাজিক জীবনে তিনি বেশ সাধাসিধে। তৃণমূল থেকে উঠে আসা এই বিশ্ব নেতার আর্থসামাজিক অবস্থা আসলে কেমন!
প্রেসিডেন্ট নির্বাচনের সময় সম্পত্তির তালিকা অনুযায়ী ২০১৬, ’১৭ এবং ’১৮-র স্টেট এবং ফেডেরাল আয়কর রিটার্নের যে হিসেবটি পাওয়া গেছে, ফোর্বসের ২০১৯-এর রিপোর্ট অনুযায়ী, বাইডেনের মোট সম্পত্তির পরিমাণ ৯০ লাখ ডলার। এর মধ্যে ডেলাওয়ারে রয়েছে ৪০ লাখ ডলারের দুটি বাড়ি। নগদ এবং বিনিয়োগ মিলিয়ে রয়েছে আরও ৪০ লাখ ডলার। এবং ১০ লাখ ডলার পেয়েছিলেন ফেডেরাল পেনশন হিসেবে।

১৯৭৩ থেকে ২০০৯ পর্যন্ত সিনেটর ছিলেন বাইডেন। সিনেটের হিস্টোরিক্যাল রেকর্ড বলছে, এই সময়ের মধ্যে বাইডেনের বেতন ৪২ হাজার ৫০০ ডলার প্রতি বছর থেকে ১ লাখ ৭৪ হাজার ডলার পর্যন্ত হয়েছে। বাইডেন তখন উপহাস করে বলতেন, ‘আমি কংগ্রেসের সবচেয়ে গরিব মানুষ’।
২০০৯-এ ভাইস প্রেসিডেন্ট হন বাইডেন। ২০১৭ পর্যন্ত ওই পদে ছিলেন। এই সময় তার বেতন এক লাফে ৩০ শতাংশ বাড়ে। প্রতি বছরে সেই বেতন দাঁড়ায় প্রায় ২ লাখ ৩০ হাজার ডলার।
২০১৯-এ বাইডেন যখন তাদের আর্থিক সম্পত্তির পরিমাণ প্রকাশ্যে আনেন তখন তিনি জানিয়েছিলেন, ২০১৭ এবং ’১৮-য় তার এবং স্ত্রী জিলের সম্পত্তির পরিমাণ ছিল ১ কোটি ৫ লাখ ডলার।
উল্লেখ্য, জো বাইডেন কারো কারো কাছে ‘মিডল ক্লাস জো’ নামেই পরিচিত ছিলেন। আজ সেই জো বাইডেনই আমেরিকার ৪৬তম প্রেসিডেন্ট।
আনন্দবাজার/এহসান








