পুঁজিবাজারের উন্নয়নে ছয় স্বল্পমেয়াদি পদক্ষেপ
প্রকাশ:

বিস্তারিত
পুঁজিবাজারের উন্নয়নে স্বল্পমেয়াদি ছয়টি পদক্ষেপ নিয়েছে সরকার। ১৬ জানুয়ারি (বৃহস্পতিবার) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল নিজ কার্যালয়ে বিএসইসি ও পুঁজিবাজারের সঙ্গে সম্পর্কিত অন্য পক্ষগুলোর সঙ্গে আলোচনা করেন। ওই আলোচনার পরই বিএসইসি বিজ্ঞপ্তিটি দেয়।
বিজ্ঞপ্তিতে নিম্নক্ত ছয়টি পদক্ষেপের ব্যাপারে উল্লেখ করা হয়েছে,
> পুঁজিবাজারে ব্যাংক ও ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের অংশগ্রহণ বৃদ্ধি
> মার্চেন্ট ব্যাংকার ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য সহজ শর্তে ঋণসুবিধার ব্যবস্থা করা
> ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) বিনিয়োগ সক্ষমতা বৃদ্ধি
> বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা ও দেশীয় বাজারে আস্থা সৃষ্টির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া
> প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বৃদ্ধির জন্য উদ্যোগ গ্রহণ করা
> বাজারে মানসম্পন্ন আইপিও বাড়াতে বহুজাতিক ও সরকারি মালিকানাধীন লাভজনক কোম্পানিগুলোকে তালিকাভুক্তকরণের উদ্যোগ নেয়া।
আনন্দবাজার/তাঅ








