রাস্তার মোড়ে মোড়ে দেখা মেলে ট্রাফিক বাতির সংকেত। এগিয়ে চলে সব ধরনের যানবাহন। কোন সিগন্যালে কী বাতি জ্বলছে তা এবার দেখা যাবে গুগল ম্যাপসে।
গুগলের পক্ষ থেকে জানানো হয়েছে, ম্যাপসে যুক্ত হয়েছে ট্রাফিক লাইটস দেখার ফিচার। যা দেখে আগেভাগেই বোঝা যাবে কোন রাস্তায় গেলে সিগন্যালে আটতে থাকতে হবে। ফলে রাস্তা সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাবেন গুগল ম্যাপস ব্যবহারকারীরা।
গত ৪ সেপ্টেম্বর থেকে আইওএস ব্যবহারকারীরাও ফিচারটি ব্যবহার করতে পারছেন। এখন থেকে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি শহরে ফিচারটি কাজ করবে।
গুগল বলছে, তাদের পুনবিন্যাস করা ম্যাপটি বিশ্বের ২২০ দেশ ও অঞ্চলে পাওয়া যাবে। এটি বড় মেট্রোপলিটন এলাকা কিংবা ছোট গ্রাম সবখানেই পাওয়া যাবে। পার্বত্য অঞ্চল, তুষারাচ্ছন্ন, ঘণ অরণ্য যেটাই হোক না কেন প্রাকৃতিক পরিবেশের বৈশিষ্ট্যগুলো আরো স্পষ্ট করতে গুগল ম্যাপকে নতুনভাবে ডিজাইন করা হয়েছে।
আনন্দবাজার/ইউএসএস








