করোনভাইরাসের সংক্রমণ এড়াতে বিশ্বের বিভিন্ন জায়গায় এখন লকডাউন চলছে। ফলে অনেকেই এখন কাজ করছেন বাড়িতে বসে। কিন্তু বাড়িতে থাকলেও করোনা নিয়ে কমছে না আতঙ্ক। বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত মানসিক চাপে থাকলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। এ কারণে শরীরের পাশাপাশি এ সময় মানসিক সুস্থতাও জরুরি। বিশেষজ্ঞরা বলেন খাদ্যতালিকায় যোগ করতে হবে এমন কিছু খাবার যা মানসিক চাপ কমাতে সাহায্য করবে।
তাহলে চলুন জেনে নেই লকডাউনের সময়ে মানসিক চাপ কমাতে খাদ্যতালিকায় রাখবেন কি কি খাবার।
১. হারবাল বা ভেষজ চা মন শান্ত করতে সাহায্য করে। বিশেষ করে ক্যামোমিল চা মানসিক চাপ কমাতে দারুণ উপকারী।
২. ডার্ক চকোলেট থাকা রাসায়নিক উপাদান মনের ওপর প্রভাব ফেলে। এটি সব বয়সীদের জন্যই উপকারী। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট মানসিক চাপ এবং উদ্বেগ কমাতে সাহায্য করে। তবে, উপকারী হলেও এটি পরিমিত পরিমাণে খাওয়া উচিত।
৩. দিনের খাদ্যতালিকায় মিষ্টি আলু রাখতে পারেন। এটি রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখবে। ৪. ওমেগা থ্রি সমৃদ্ধ অ্যাভাকাডো মানসিক চাপ ও উদ্বেগ কমাতে ভূমিকা রাখে।
৫. সামুদ্রিক মাছে থাকা ওমেগা থ্রি মানসিক চাপ কমায়। তবে এ ধরনের মাছ না পেলে সাপ্লিমেন্ট হিসেবে নানা ধরনের বীজ, ফ্ল্যাক্সসিড, আখরোট খেতে পারেন।
৬. উদ্বেগের এই সময় অনেকেই ভালো ভাবে ঘুমাতে পারছেন না। এ কারণে ঘুমানোর আগে এক গ্লাস হালকা গরম দুধ খেতে পারেন।
৭. কোয়ারেন্টোইনে থাকার এই সময় মানসিক চাপ কমাতে কাজুবাদাম, পেস্তাবাদাম, আখরোট খেতে পারেন। বাদামে পর্যাপ্ত পরিমাণে ম্যাগনেসিয়াম থাকায় এটি উচ্চ রক্তচাপ কমাতে ভূমিকা রাখে।
৮. ভিটামিন সি সমৃদ্ধ সাউট্রাস ফল মানসিক চাপ কমাতে, উদ্বেগ দূর করতে সহায়তা করে। কমলা, জাম্বুরা, স্ট্রবেরি ভিটামিন সিয়ের দারুণ উৎস।
আনন্দবাজার/ টি এস পি








