ভারতে করোনা 'রুখতে' ক্যাউপ্যাথি অর্থ্যাৎ গোমূত্র দিয়ে স্যানিটাইজার ও সাবান তৈরি করা হয়েছে। যা কিনা 'কাউপ্যাথি' নামে বিভিন্ন ই-কমার্স সাইটে পাওয়া যাচ্ছে।
৫০ মিলিলিটারের ২টি হ্যান্ডস্যানিটাইজার পাওয়া যাচ্ছে ১০০ টাকায়। অন্যদিকে, ২১০ টাকায় পাওয়া যাচ্ছে 'কাউপ্যাথি' সাবানের ৭টির প্যাক।
'কাউপ্যাথি' স্যানিটাইজারের বিবরণে লেখা, 'দেশি গরুর একে বারে বিশুদ্ধ গোমূত্র দিয়ে তৈরি হয়েছে এটি ।একইসঙ্গে যাতে কোনও গন্ধ না বের হয়, সেজন্য এর সঙ্গে অ্যারোমা এসেনশিয়াল অয়েল ও গঙ্গাজল মেশানো হয়েছে। তাছারা, এতে কোনও অ্যালকোহল নেই। আপনার হাতকে এটা আদ্র ও কোমল রাখবে।'
যদিও, এই স্যানিটাইজার ও সাবান করোনাভাইরাসের সংক্রমণ 'রুখেছে' বলে হাতেকলমে এখন কোনও প্রমাণ নেই! কিন্তু এই স্যানিটাইজার ও সাবান বিক্রি নিয়ে নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এর আগে ভারতের আসামের বিজেপি বিধায়ক সুমন হরিপ্রিয়া দাবি করেছিলেন, গোমূত্র ও গোবরেই সারতে পারে করোনাভাইরাসে সংক্রমণ!
আনন্দবাজার/শহক









