বাংলাদেশে গেল বছরে বিদেশি বিনিয়োগ কমেছে। বিগত বছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে বছরের এপ্রিল-জুলাই সময়ের চেয়ে বিদেশি বিনিয়োগ ৩০ শতাংশ কমেছে। বছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে বিনিয়োগ ৪৬২.২ মিলিয়ন ডলারে নেমে আসে যা এপ্রিল-জুলাই সময়ে ছিল ৬৫৬.১ বিলিয়ন ডলার।
২০১৯ সালের প্রথম নয় মাসে বিদেশি বিনিয়োগ ছিল ২.১৫ বিলিয়ন ডলার, একই সময়ে ২০১৮ সালে বিনিয়োগ ছিল ২.২৬ বিলিয়র ডলার।
সেক্টর ভিত্তিক বিনিয়োগের ক্ষেত্রে এগিয়ে আছে পাওয়ার সেক্টর। এই সেক্টরে বিনিয়োগ এসেছে ৮২.৪৪ মিলিয়ন ডলার। এর পরে আছে যথাক্রমে টেলিকমিউনিকেশন, টেক্সটাইল ও পোশাক, খাদ্য এবং অবকাঠামো। এইসব সেক্টরে বিনিয়োগ এসেছে যথাক্রমে ৭৫.৬৩ মিলিয়ন, ৭০.০৫ মিলিয়ন, ৪০.৩৮ মিলিয়ন এবং ৩৮.১৩ মিলিয়ন ডলার।
দেশভিত্তিক বিনিয়োগে এগিয়ে আছে যুক্তরাজ্য। তাদের বিনিয়োগের পরিমাণ ৯০.০১ মিলিয়ন ডলার। এরপরে নরওয়ে, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র ও হংকংয়ের বিনিয়োগ যথাক্রমে ৫০.৪০ মিলিয়ন, ৪৭.১২ মিলিয়ন, ৪৪.৪৬ মিলিয়ন ও ৩৬.০২ মিলিয়ন ডলার।
আনন্দবাজার/জায়েদ








