বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করা শাহেদ শাহরিয়ার সার্চ ইঞ্জিন গুগলে চাকরির সুযোগ পেয়েছেন। শাহেদ নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চাকরি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি রবিবার চাকরিতে যোগ দিতে ঢাকা ছেড়েছেন।
তিনি ফেসবুকে বলেন, ‘আমি এখন আয়ারল্যান্ডের ডাবলিনে আছি। দেশটির গুগল নেটওয়ার্ক কন্ট্রোল টিমে যোগদান করতে যাচ্ছি। সবাইকে অনেক ধন্যবাদ, যারা আমাকে যাত্রার বিভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে সাহায্য করেছেন। আর আশা করি, আমি খুব শীঘ্রই গুগলে যোগ দিচ্ছি।’
তিনি আরও বলেন, ২০১৮ সালের ১৬ জুলাই গুগল থেকে সাক্ষাৎকারের একটি বার্তা পান। পরে আইসিপিসির প্রস্তুতির জন্য গুগল থেকে কিছু সময় চেয়ে নেন। পরের বছর ২০১৯ সালের ২৯ এপ্রিল অনলাইনে সাক্ষাৎকারে উত্তীর্ণ হন শাহেদ। আর একইবছর আরেকটি সরাসরি সাক্ষাৎকারে অংশ নেয়ার পর গুগলে যোগদানের আমন্ত্রণ পান। সেসময় পাসপোর্ট নবায়নের জন্য গুগলে যোগ দিতে আরও ৫ মাস সময় বাড়িয়ে নেন তিনি।
চলতি বছর গত ৬ এপ্রিল যোগদানের ফাইনাল তারিখ নির্দিষ্ট হয়। কিন্তু করোনার কারণে আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হওয়ায় তখনো যোগদান করতে পারেননি।
গত ১৬ জুন থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনারায় চালু হলে ৮ জুলাইয়ের টিকেট নেন শাহেদ।
আনন্দবাজার/এস.কে








