কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদে গোটা আমেরিকাজুড়ে চলছে তীব্র আন্দোলন। এদিকে আন্দোলনকারীদের ঠেকাতে মরিয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার হুমকি দিয়ে যাচ্ছিলেন সেনা মোতায়েনের। সে মোতাবেক তার নির্দেশে ওয়াশিংটন ডিসিসহ সারা দেশে পুলিশ, ন্যাশনাল গার্ড ও ফেডারেল ফোর্স মোতায়েন করা হয়েছে।
তবে ওয়াশিংটন ডিসির মেয়র মুরিয়েল বোসার কঠোর আহ্বানে মোতায়েন থাকা ও হোটেল অবস্থান নেওয়া সেনা সদস্যরা ৫ জুন (শুক্রবার) রাজধানী ত্যাগ করেছেন।
অঙ্গরাজ্যের রিপাবলিকান সিনেটর মাইল লি অভিযোগ করে জানান, ইউটাহ ন্যাশনাল গার্ডের সদস্যসহ অন্য ন্যাশনাল গার্ডের হাজারো সেনাসদস্যকে হোটেল থেকে ওয়াশিংটন ডিসির মেয়র মুরিয়েল বোসার বের করে দিয়েছেন।
এ ব্যাপারে ওয়াশিংটন ডিসির মেয়র মুরিয়েল বোসারের অফিস থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া না গেলেও লির অফিস থেকে জানানো হয়, ইউটাহ ন্যাশনাল গার্ডের সদস্যরা কোথায় যাচ্ছেন, তা এখনো জানা যায়নি। তবে তাদের ওয়াশিংটন ডিসি ছেড়ে যাওয়া উচিত হবে না।
আনন্দবাজার/তা.তা









