সোশ্যাল ইসলামী ব্যাংকের নতুন ৮টি এজেন্ট ব্যাংকিং আউটলেট সম্প্রতি উদ্বোধন করা হয়েছে। প্রধান কার্যালয় থেকে ভার্চুয়াল প্লাটফর্মে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আউটলেটগুলোর উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান ড. মো. মাহবুব উল আলম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম। নতুন এজেন্ট আউটলেটগুলো হচ্ছে লক্ষ্মীপুরের মৌলভীর হাট, নারায়ণগঞ্জের রাধানগর বাজার, খাগড়াছড়ির সোনাইপুল বাজার, কুমিল্লার মাধবপুর ও লালমাই বাজার, ব্রাহ্মণবাড়িয়ার চারগাছ বাজার ও চারগাঁও বাজার এবং ঢাকার ফুলবাড়িয়া বাজার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবু রেজা মো. ইয়াহিয়া।
এ সময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. তাজুল ইসলাম এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক আবু নাসের চৌধুরী, মো. সিরাজুল হক ও মো. সামছুল হক, মানবসম্পদ বিভাগের প্রধান কাজী ওবায়দুল আল-ফারুক, মার্কেটিং এন্ড ব্র্যান্ড কমিউনিকেশন বিভাগের প্রধান মো. মনিরুজ্জামান এবং এজেন্ট ব্যাংকিং ডিভিশনে প্রধান মো. মশিউর রহমান। এছাড়াও অনুষ্ঠানে আউটলেটগুলোর এজেন্টসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।








