দেশের উত্তরের জেলা পঞ্চগড়ের বিভিন্ন এলাকায় গমের বাম্পার ফলন হয়েছে। বিগত বছরের তুলনায় চলতি মৌসুমে গম চাষে অনুকূল পরিবেশ বিরাজ করায় পঞ্চগড়ে এবার ব্যাপক গমের আবাদ হয়েছে। বিভিন্ন অঞ্চলে কৃষকদের আবাদি জমিগুলোর দিকে তাকালে চোখে পড়ে শুধু সবুজের সমারোহ।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্র জানায়, পঞ্চগড়ের ৫ উপজেলার বিভিন্ন এলাকায় চলতি মৌসুমে ১৭ হাজার ৭শ ৫০ হেক্টর জমিতে গমের চাষাবাদ হয়েছে। গম চাষের অনুকূল পরিবেশ ও দাম ভাল পাওয়ায় এ জেলার কৃষকরা দিন দিন গম চাষে আগ্রহী হচ্ছে। তাছাড়া জেলার বিভিন্ন কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার প্রদান করা হয়েছে।
স্থানীয় কৃষকরা বলেন, বোরো ধান চাষ করে ভাল দাম না পাওয়ায় এ বছর সাড়ে ৩ বিঘা জমিতে গমের চাষ করছি ফলনও ভাল হয়েছে।
পঞ্চগড় জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক আবু হানিফ বলেন, পঞ্চগড়ে গম চাষের অনুকূল পরিবেশ ও সেচ ব্যবস্থা ভাল থাকায় জেলার বিভিন্ন এলাকায় গমের ভালো ফলন হয়েছে। এ বিষয়ে কৃষকদের বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে বলেও জানান।
আনন্দবাজার/ টি এস পি









