ইতালি ঝুঁকি নিয়েই লকডাউন শিথিলের সিদ্ধান্ত নিয়েছে। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট চালু করা হবে জুনের শুরুতেই। যাত্রীদের কোয়ারেন্টাইনে থাকার নিয়মও তুলে দেওয়া হচ্ছে। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের পর করোনায় সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে ইতালিতে। কিন্তু গত কিছুদিন ধরে আক্রান্ত ও মৃতের হার কমে এসেছে। তাই চলতি মাসের শুরুর দিকে এসব নিষেধাজ্ঞার শর্ত শিথিল করার সিদ্ধান্ত নেয়া হয়।
১৬ মে ইতালির প্রধানমন্ত্রী জিউসেপ কোঁতে এক টিভি ভাষণ। সেখানে তিনি বলেন, দেশটি লকডাউন আরো শিথিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে ঝুঁকি রয়েছে ভ্যাকসিনের অপেক্ষায় থাকা সম্ভব না। সংক্রমণের রেখা আবারও ঊর্ধ্বমুখী হতে পারে, এটা মেনে নিতে হবে। তা না হলে আমরা আর কখনোই নতুন করে শুরু করতে পারব না।
তিনি আরও জানান, ভ্যাকসিন আবিষ্কার হওয়া পর্যন্ত অপেক্ষা করা সম্ভব না। বসে থাকলে দেশে অর্থনৈতিক ও সামাজিকে ক্ষেত্রে বড় ভাঙন দেখা দিতে পারে। আগামী ৩ জুন থেকে চালু হবে ইতালিতে প্রবেশ এবং দেশটি থেকে বাইরে যাওয়ার ফ্লাইট। দুই সপ্তাহ কোয়ারেন্টাইনে না গিয়েই ইতালিতে প্রবেশ করতে পারবে ইউরোপীয় পর্যটকরা।
আনন্দবাজার/এস.কে








