হিলি স্থলবন্দরের রাস্তার যানজট নিরসনের লক্ষ্যে স্থানীয় আমদানি-রফতানি কারক গ্রুপ ব্যবসায়ীদের নিয়ে এক জরুরী আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
আজ শনিবার বেলা ১১ টার দিকে আমদানি-রফতানি কারক গ্রুপের নিজস্ব কার্য্যালয়ে সংগঠনটির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদের সভাপতিত্বে আলোচনা সভাটি অনুষ্টিত হয়।
সভায় ভারত থেকে রেলযোগে হিলিতে পেঁয়াজ আমদানির কারনে হিলি রেল ষ্টেশন রোড ও বাজারের দ্বীমুখি রোডে তীব্র যানজটের সৃষ্টি হওয়ায় রোড সংশিষ্ট আবাসিক এলাকা, মাদ্রাসা, বাজারের বাইপাস রোড দিয়ে জনসাধারনের চলাচল এবং অন্যান্য যানবাহনের চলাচলের বিগ্নতার সৃষ্টি হয়। এর থেকে পরিত্রান পেতে নানা সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।
সভায় পৌর মেয়র জামল হোসেন চলন্ত, আমদানি-রফতানি কারক গ্রুপের সাধারন সম্পাদক মোস্তাক হোসেন (মাষ্টার), ট্রাক বন্দবস্তকারি সমন্বয় পরিষদের সভাপতি মাহবুরর রহমান, আমদানিকারক বাবলুর রহমান, ট্রাক শ্রমিক নেতা মাহমুদুল চৌধুরি, হিলি কুলি শ্রমিক ইউনিয়নের নেতা গোলাম মোরশেদ ও লিয়াকত আলী প্রমুখ।
আনন্দবাজার/এফআইবি









