ওসামা বিন লাদেনকে হত্যা করতে গিয়ে অন্য কাউকে হত্যা করেছে মার্কিন সেনাবাহিনী। ওই হামলায় লাদেন নিহত হননি বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের সর্বাধিক পঠিত রাজনৈতিক ওয়েবসাইট ‘দ্যা হিল’র এক প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প তার অফিসিয়াল টুইটার পেজে একটি পোস্ট শেয়ার করেছেন। এবং সেখানে এ দাবি করা হয়েছে।
এ প্রসঙ্গে ‘আমেরিকান এন্টারপ্রাইজ’ সংস্থার জাতীয় নিরাপত্তা বিষয়ক বিশ্লেষক গ্যারি ডি. শ্মিড বলেন, এ ধরনের বক্তব্য ট্রাম্পকে নির্বাচনি বৈতরণী পার হতে সহায়তা করবে না।
তিনি আরও বলেন, মার্কিন প্রেসিডেন্ট ভাবছেন বিন লাদেনকে হত্যা করতে গিয়ে তার দেশের সেনাবাহিনী প্রতারণার শিকার হয়েছে।
এর আগে ২০১১ সালে সাবেক মার্কিন মেরিন সেনা রবার্ট ও’নেইল দাবি করেছিলেন, তিনি তৎকালীণ প্রেসিডেন্ট বারাক ওবামার নির্দেশে ওসামা বিন লাদেনকে হত্যা করেছেন। এবার প্রেসিডেন্ট ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, তিনি যাকে হত্যা করেছেন তিনি বিন লাদেনই ছিলেন অন্য কেউ নন।
এ ব্যাপারে সাবেক মার্কিন বিমান বাহিনী ও মার্কিন প্রতিনিধি পরিষদের সদস্য ডেনভার রিগলম্যান বলেন, এটি হচ্ছে এমন একটি ভয়ঙ্কর টুইট যা শেয়ার করা উচিত হয়নি। এখানে উগ্রতা ও উন্মাদনার ভাষা ব্যবহার করা হয়েছে।
আনন্দবাজার/টি এস পি









