বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাস থেকে রক্ষা পায়নি পশুরাও। এবার করোনায় আক্রান্ত হয়েছে একটি মালায়ন বাঘ। নাদিয়া নামের চার বছর বয়সী বাঘিনীটির বসবাস যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বক্স চিড়িয়াখানায়।
ধারণা করা হচ্ছে ওই চিড়িয়াখানা দেখাশোনা করা কোনো কর্মীর কাছ থেকে বাঘটি করোনায় আক্রান্ত হয়েছে। ১৬ মার্চ থেকে চিড়িয়াখানাটি বন্ধ আছে।
এছাড়া জানা যায়, ওই চিড়িয়াখানার আরও তিনটি বাঘ ও তিনটি সিংহের শরীরে করোনার উপসর্গ পাওয়া গেছে। তবে ওই চিড়িয়াখানার অন্য কোনো প্রানীর শরীরে করোনার উপসর্গ দেখা দেয়নি।
চিড়িয়াখানা কর্তৃপক্ষের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, আক্রান্ত নাদিয়ার সঙ্গেই থাকত তার বোন আজুল। আজুল ছাড়াও দুটি আমুর (সাইবেরীয়) বাঘ ও তিনটি আফ্রিকান সিংহের শুকনো কাশি হয়েছে। তবে নাদিয়া ছাড়া বাকি পশুগুলো সুস্থ হয়ে উঠছে।
আনন্দবাজার/ টি এস পি









