আব্বাস উদ্দিন এন্ড এসোসিয়েটসের ইফতার-মাহফিল
আব্বাস উদ্দিন এন্ড এসোসিয়েটসের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার রাজধানীর পুরানা পল্টনে আইভরি কৃষ্ণচুড়া (৫ম তলা) আব্বাস উদ্দিন এন্ড এসোসিয়েটস কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা ট্যাক্সেসবার এসোসিয়েশনের সাবেক সভাপতি অ্যাডভোকেট মো. আব্বাস উদ্দিন। সুপ্রিমকোর্টের সিনিয়র এ আইনজীবি বলেন, ‘বর্তমানে প্রচলিত কর ব্যবস্থাকে আরও সহজ করতে হবে। পুরো বছরের ভ্যাট একবারে না নিয়ে ভেঙ্গে ৪ বারে নেওয়া হলে কর প্রদানে যোগ্যরা বেশি করে উদ্বুদ্ধ হবে। পাশাপাশি জনগণের কাছ থেকে আদায়কৃত করের অর্থ শতভাগ সঠিকভাবে ব্যবহার করতে হবে। এতে করের সুফল পাবে জনগণ।’
এ সময় সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মোস্তফা জামান, ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন, অ্যাডভোকেট মহসিন মিয়া, হুমায়ুন কবির, আনিছুর রহমান, জাফর উল্ল্যা, বিল্লাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আহমদ উল্লাহ ভুঁইয়া, গোলাবুর রহমান খান, রেজাউল করিম চৌধুরী, হাবিবুর রহমান, আব্দুল হান্নানসহ বিভিন্ন শ্রেণি পেশার ৫ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। দোয়া-মাহফিলে আইনজীবিসহ ধর্মপ্রাণ মুসলমানদের শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।









