চলতি মাসের শেষেই বিয়ের পিড়িতে বসছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর।
পাত্রের নাম নেহাল সুনন্দ তাহের। বর্তমানে এসএ টেলিভিশন চ্যানেলে কর্মরত আছেন তিনি। অনেক দিন থেকেই নেহালের সঙ্গে প্রেম চলছিল সাবিলার। এবার সাবিলা ও নেহালের দুই পরিবারের সম্মতিতে তাদের চার হাত এক হতে যাচ্ছে। তাদের বিয়ের আয়োজন হবে রাজধানীর একটি ক্লাবে।
এর মাঝেই সাবিলার বিয়ের আমন্ত্রণপত্র পাঠানো হচ্ছে অতিথিদের কাছে। আমন্ত্রণপত্রেই সাবিলার বরের পরিচয় দেওয়া রয়েছে। নেহাল পরিবারের কনিষ্ঠ সন্তান। তার গ্রামের বাড়ি চাঁদপুর। বাবা ছিলেন বাংলাদেশ বেতারের সাবেক উপমহাপরিচালক মরহুম আবু তাহের। মা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের কো-অর্ডিনেটরের দায়িত্ব পালন করছেন। দাওয়াতপত্রে বিয়ের তারিখ জানানো হয়েছে আগামী ২৫ অক্টোবর। অর্থাৎ, অক্টোবর মাসের শেষ শুক্রবার। ‘বিবাহবার্তা’ নামে সাবিলার বিয়ের কার্ড কিছুটা ওয়েডিং ম্যাগাজিনের আদলে তৈরী করা হয়েছে।
প্রসঙ্গত, সাবিলা নূর ২০১৪ সাল থেকে মডেলিংয়ের মাধ্যমে মিডিয়া জগতে প্রবেশ করেন। কাজ করেছেন গ্রামীণফোন, প্রাণ ফিট, রবি ছাড়াও প্রায় ৪০টির মতো জনপ্রিয় বিজ্ঞাপনে। তার অভিনীত জনপ্রিয় নাটকগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো: ইউটার্ন, শত ডানার প্রজাপতি, জল কলঙ্ক, পাষাণ ইজ ব্যাক, মন শুধু মন ছুঁয়েছে, এক্স গার্লফ্রেড প্রমুখ
আনন্দবাজার/শাহী









