প্রানঘাতী করোনা ভাইরাস হানা দিয়েছে বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে। আক্রান্ত হয়েছে লাখ লাখ মানুষ। মারাও গিয়েছে অনেক। তবে তার পাশাপাশি সুস্থ হয়ে উঠেছেন অনেক মানুষ। এই পর্যন্ত ৩৫ লাখ ৩৫ হাজার ৪৯১ জন সুস্থ হয়ে উঠেছেন। মঙ্গলবার পর্যন্ত সারাবিশ্বে এ ভাইরাসে আক্রান্ত হয়েছে ৭১ লাখ ৯৩ হাজারের বেশি মানুষ।
ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের থেকে পাওয়া তথ্য অনুযায়ী, করোনা ভাইরাস থেকে যুক্তরাষ্ট্রে সেরে উঠেছে সাত লাখ ৭৩ হাজার ৪৮০ জন, ব্রাজিলে তিন লাখ ২৫ হাজার ৬০২, রাশিয়ায় দুই লাখ ৩০ হাজার ৬৮৮ জন, স্পেনে সেরে উঠেছে এক লাখ ৯৬ হাজার ৯৫৮ জন, জার্মানিতে এক লাখ ৬৯ হাজার ৬০০, ইতালিতে এক লাখ ৬৬ হাজার ৫৮৪, তুরস্কে এক লাখ ৪১ হাজার ৩৮০, ইরানে এক লাখ ৩৬ হাজার ৩৬০, ভারতে এক লাখ ২৯ হাজার ৯৫, চিলিতে ৯৫ হাজার ৬৩১, পেরুতে ৮৯ হাজার ৫৫৬, মেক্সিকোতে ৮৭ হাজার ৬৩৩, চীনের মূল ভূখণ্ডে ৭৮ হাজার ৩৪১ এবং ফ্রান্সে ৭০ হাজার ৮০৬ জন সুস্থ হয়ে উঠেছে।
এ ছাড়াও সৌদি আরবে ৭৪ হাজার ৫২৪, কানাডায় ৫৫ হাজার, সুইজারল্যান্ডে ২৮ হাজার ৭০০, বেলজিয়ামে ১৬ হাজার ৩১৫, অস্ট্রিয়ায় ১৫ হাজার ৮৩৯, বাংলাদেশে ১৪ হাজার ৫৬০, দক্ষিণ কোরিয়ায় ১০ হাজার ৫৮৯, অস্ট্রেলিয়ায় ছয় হাজার ৭০৬ এবং মালয়েশিয়ায় ছয় হাজার ৬৯৪ জন সুস্থ হয়ে উঠেছে।
গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম দেখা দেওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এবং চার লাখ আট হাজার ৬১৪ জন রোগী মারা গেছে।
আনন্দবাজার/এস.কে








