এখন সারা বিশ্বের ১২ লাখ মানুষ আক্রান্ত হয়েছে প্রাণঘাতী করোনা ভাইরাসে। ৬৪ হাজার ৬৬৭ জন মারা হিয়েছে। প্রায় আড়াই লাখ মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
ওয়ার্ল্ডোমিটার থেকে পাওয়া তথ্য থেকে জানা যায়, যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা সব চেয়ে বেশি। দেশটিতে আক্রান্ত ও মৃতের সংখ্যা দ্রুতগতিতে বাড়ছে। এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ৩ লাখ ৮ হাজার ৬০৮ মানুষ। ৮ হাজার ৩৯৭ জন মারা গিয়েছে। দেশটিতে করোনা ভাইরাসে সবচেয়ে বিপর্যস্ত জনবহুল শহর নিউইয়র্ক। যুক্তরাষ্ট্রে একদিনে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে সর্বোচ্চ মৃত্যু হয়েছে নিউইয়র্কে। গত ২৪ ঘন্টায় নিউইয়র্কে ৬৩০ জনের মৃত্যু হয়েছে। শুধু নিউইয়র্কেই মোট মৃতের সংখ্যা এখন ৩ হাজার ৫৬৫ জন।
ইউরোপের দেশ ইতালিতে সবচেয়ে বেশি মানুষ মারা গিয়েছে করোনা ভাইরাসে। দেশটিতে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ১৫ হাজার ছাড়িয়েছে। করোনায় মারা যাওয়ার দিক থেকে সবার উপরে আছে ইতালি। গত ২৪ ঘণ্টায় ৬৮১ জন মারা গিয়েছে দেশটিতে। ইতালিতেকরোনায় মারা গিয়েছে মোট ১৫ হাজার ৩৬২ জন। বিশ্বের প্রথম দেশ হিসেবে ইতালিতে মৃতের সংখ্যা ১৫ হাজার ছাড়াল।
আনন্দবাজার/এস.কে









