- কমেছে ৬৫ ভাগ কোম্পানির দর
- দেনদেনে শীর্ষে ওয়ান ব্যাংক, বেক্সিমকো
- ২৯৭ কোম্পানির মধ্যে শেয়ার-ইউনিট দর বেড়েছে ৮৪টির, কমেছে ১৯৯
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সব ধরনের সূচক গতকাল রবিবার পতনে লেনদেন শেষ হয়েছে। বিক্রয়ের চাপের কারণে এদিন লেনদেনে অংশ নেয়া দুই স্টকের বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। দুই স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
রবিবারে বিক্রয় চাপের কারণে লেনদেন বেড়েছে জানিয়ে পুঁজিবাজার সংশ্লিষ্টরা বলছেন, দুই স্টকের সবধরনের সূচক পতন ছিল রবিবার। এ ধরনের পতন পরও দুই স্টকে লেনদেন বেড়েছে। কারণ হিসেবে বলা হচ্ছে, রবিবার শেয়ার বিক্রয়ের চাপ ছিল। তাই বিক্রয়ের চাপে লেনদেন বেড়েছে। অন্যদিকে, বিক্রয় চাপে উভয় স্টকের সব ধরনের সূচক পতন হয়। এ ধরনের পতন স্বাভাবিক হিসেবেই দেখছেন।
সংশ্লিষ্টরা আরও বলেছেন, দুই স্টকে রবিবার অধিকাংশ কোম্পানির শেয়ার দর পতন ছিল। এর মধ্যে আর্থিক, বীমা, ইঞ্জিনিয়ারি, জ্বালানি, সিমেন্ট ও টেক্সটাইল খাতের শেয়ার দর পতন সবচেয়ে বেশি ছিল। এদিন নন ব্যাংকি আর্থিক খাতের ২৩টির মধ্যে ২১টি ও ব্যাংক খাতের ৩২টির মধ্যে ২০টি কোম্পানির শেয়ার দর কমেছে। এছাড়া বিদ্যুৎ জ্বালানি খাতের ২৩টির মধ্যে ১৭টি, বীমা খাতের ৫২টির মধ্যে ৪৩টি, বস্ত্র খাতের ৫৮টির মধ্যে ৪৪টি এবং সিমেন্ট খাতের ৭টির মধ্যে ৫টি কোম্পানির শেয়ার দর কমেছে বলে জানিয়েছে তারা।
ডিএসইর সূত্রে জানা যায়, ডিএসইতে গতকাল রবিবার লেনদেন হয়েছে এক হাজার ১৪৮ কোটি ২৩ লাখ টাকা। আগের কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিল এক হাজার ৪৩ কোটি ৪৫ লাখ টাকা। ডিএসইতে লেনদেন হওয়া ৩৭৬টি কোম্পানির শেয়ার ও ইউনিটের মধ্যে বেড়েছে ৯৯টির, কমেছে ২৪২টির এবং পরিবর্তন হয়নি ৩৫টির দর।
রবিবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬৪ দশমিক ৩৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৯২০ দশমিক ৩৫ পয়েন্টে। এছাড়া ডিএসই-৩০ সূচক ২৮ দশমিক ১০ পয়েন্ট ও ডিএসইএস বা শরিয়াহ সূচক ৮ দশমিক শূন্য ৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ২ হাজার ৬০৪ দশমিক শূন্য ৮ পয়েন্টে ও ১ হাজার ৪৬৭ দশমিক ৪০ পয়েন্টে।
টাকার অংকে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ কোম্পানি হলো- ওয়ান ব্যাংক, বেক্সিমকো, সাইফ পাওয়ারটেক, সোনালি পেপার, ফরচুন সুজ, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, ফার্স্ট সিকিউরিটি ইসলামি, আইএফআইসি ব্যাংক, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, জিএসপি ফাইন্যান্স।
অপর পুঁজিবাজার সিএসইতে লেনদেনের পরিমাণ ৪৩ কোটি ৩ লাখ টাকা। আগের কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৩৯ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৯৭টির কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৮৪টির, কমেছে ১৯৯টির এবং পরিবর্তন হয়নি ১৪টির কোম্পানির।
এদিন সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ১৯৬ দশমিক ৪০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২০ হাজার ২৬৫ দশমিক ৭৭ পয়েন্টে। এছাড়া সিএসই-৫০ সূচক ১৬ দশমিক ৬০ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ১০২ দশমিক শূন্য ৫ পয়েন্ট, সিএসসিএক্স সূচক ১১৮ দশমিক ১৪ পয়েন্ট ও সিএসআই সূচক ১০ দশমিক ২৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৫২৭ দশমিক ৯১ পয়েন্টে, ১৪ হাজার ২৩২ দশমিক ৬৭ পয়েন্টে, ১২ হাজার ১৭৬ দশমিক ৪৬ পয়েন্টে ও ১ হাজার ২৫৮ দশমিক শূন্য ২ পয়েন্টে।
আনন্দবাজার/শহক









