ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার লেনদেন চলছে মূল্য সূচকের পতনে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারেরই দরপতন হয়েছে। বেলা ১১টা ৩৫ মিনিটে ডিএসইতে ১৪০ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, এই সময়ে ডিএসইতে লেনদেন হয়েছে ৩৩১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৭৩টির শেয়ারের, কমেছে ২০৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৪টির।
ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৪১৫ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৫০৭ পয়েন্টে।
আনন্দবাজার/তাঅ









