জামালপুরের সরিষাবাড়ীতে মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ মাঠ থেকে মাদক বিরোধী শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, এ উপজেলার ৮ টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মাদক বৃদ্ধি পাওয়ার কারনে স্থানীয় সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামিম এমপির নির্দেশনায় মাদক বিরোধী র্যালী ও আলোচনা সভার আয়োজন করেন উপজেলা প্রশাসন। এসময় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে মাদকবিরোধী ক্যাম্পেইন ও আলোচনা সভায় মিলিত হয়।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার লিজা রিছিলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামিম এমপি।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ সিংহ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেবাশীষ রাজবংশী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন।









