সারাদেশ চলছে এসএসসি ও সমমানের পরীক্ষা। গুঞ্জন উঠেছে চলমান এসএসসি পরীক্ষার বাংলা প্রথম পত্রের সব বোর্ডের প্রশ্ন ফাঁস হয়েছে। এ নিয়ে বিভিন্ন মহলে চলছে নানা আলোচনা সমালোচনা। তবে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, এসএসসির প্রশ্ন ফাঁস নিয়ে প্রচারণা ‘স্রেফ গুজব।
শনিবার (২৫ এপ্রিল) শিক্ষামন্ত্রী নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে এমন দাবি করা হয়।
পোস্টে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন লিখেছেন, কথিত প্রশ্ন ফাঁসের প্রচারণাটি যে স্রেফ একটি গুজব, তা ইতোমধ্যেই সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে।
‘ফ্যাক্টচেক ছাড়া’ জাতীয় নাগরিক পার্টির বিবৃতি দেওয়াকে হতাশাজনক মন্তব্য করে তিনি আরও লেখেন, ‘এমতাবস্থায় ‘২৪ এর গণঅভ্যুত্থানের পটভূমিতে জন্ম নেয়া তরুণদের রাজনৈতিক দল- এনসিপির পক্ষ থেকে কোনও রকম ফ্যাক্টচেক না করেই সম্পূর্ণ ভিত্তিহীন প্রপাগান্ডার বিষয়ে এ ধরনের বিবৃতি প্রদান কেবল নিন্দনীয়ই নয় বরং নিদারুণ হতাশাজনক।









