স্কলারশিপ দিচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি, আবেদন করবেন যেভাবে
প্রকাশ:

বিস্তারিত
যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী অক্সফোর্ড ইউনিভার্সিটি আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য তাদের স্নাতকোত্তর (Masters) ও পিএইচডি (PhD) প্রোগ্রামে স্কলারশিপের মাধ্যমে উচ্চশিক্ষার এক অনন্য সুযোগ দিচ্ছে। বাংলাদেশসহ বিশ্বের সব দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। কোর্সভেদে আবেদনের সময়সীমা আলাদা হয়ে থাকে।
এটি যুক্তরাজ্যের সবচেয়ে মর্যাদাপূর্ণ স্কলারশিপ প্রোগ্রামগুলোর মধ্যে একটি। প্রতিবছর আন্তর্জাতিক শিক্ষার্থীদের মেধা ও প্রতিভার ভিত্তিতে অক্সফোর্ডের ক্ল্যারেন্ডন ফান্ড এই স্কলারশিপ দিয়ে থাকে বলে প্রোগ্রামটিকে বিশ্বের অন্যতম প্রতিযোগিতামূলক স্কলারশিপ প্রোগ্রাম বলা হয়। এই স্কলারশিপের মাধ্যমে শিক্ষার্থীরা স্নাতকোত্তর ও পিএইচডি (DPhil) প্রোগ্রামের বিভিন্ন বিষয়ে সম্পূর্ণ বিনা খরচে পড়াশোনার সুযোগ পান।
২০০১ সালে প্রথম আন্তর্জাতিক শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দেওয়ার মাধ্যমে ক্ল্যারেন্ডন ফান্ডের কার্যক্রম শুরু হয়। প্রতিভাবান শিক্ষার্থীদের সহায়তার লক্ষ্যে প্রতিবছর প্রায় ২০০টির বেশি ফুল-ফান্ডেড স্কলারশিপ প্রদান করা হয়।
সুবিধাসমুহ-
সম্পূর্ণ টিউশন ফি প্রদান করা হয়;
ফুলটাইম শিক্ষার্থীদের জন্য বার্ষিক জীবনযাত্রার খরচ (লিভিং অ্যালাওয়েন্স) প্রদান করা হয়, যা যুক্তরাজ্যের নির্ধারিত ন্যূনতম স্টাইপেন্ডের সমপরিমাণ;
পার্ট-টাইম শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য ক্ষেত্রে টিউশন ফি ও অন্যান্য অ্যাকাডেমিক খরচে সহায়তা প্রদান করা হয়;
ক্ল্যারেন্ডন স্কলারদের জন্য Clarendon Scholars’ Association-এ যুক্ত হওয়ার সুযোগ থাকে;
আবেদনের যোগ্যতা-
আবেদনকারীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে;
অ্যাকাডেমিক ফলাফল অত্যন্ত ভালো হতে হবে (নির্দিষ্ট কোনো CGPA বাধ্যতামূলকভাবে উল্লেখ নেই, তবে উচ্চ ফলাফল প্রত্যাশিত);
যেকোনো সাবজেক্টের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন;
ইংরেজি ভাষায় দক্ষতার প্রমাণ থাকতে হবে (IELTS/TOEFL বা সমমান);
আবেদনকারীকে অবশ্যই ফুলটাইম অথবা পার্ট-টাইম পিএইচডি ও মাস্টার্সের যেকোনো কোর্সে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত থাকতে হবে;
নথিপত্র-
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অনলাইন অ্যাপ্লিকেশন ফরম;
অ্যাকাডেমিক ট্রান্সক্রিপট ও সার্টিফিকেট;
পার্সোনাল স্টেটমেন্ট;
গবেষণাভিত্তিক কোর্সের ক্ষেত্রে রিসার্চ প্রপোজাল (প্রযোজ্য হলে);
ইংরেজি ভাষাদক্ষতার সনদ;
রেকমেন্ডেশন লেটার;
আবেদনের প্রক্রিয়া
আগ্রহীরা আবেদন করতে এবং বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন...








