এনটিআরসিএর সুপারিশে নিয়োগ পাওয়া এমপিওভুক্তি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল-কলেজ) বদলি নীতিমালা ও সফটওয়্যার প্রস্তুত থাকলেও মাদ্রাসা কর্মরত শিক্ষকদের ক্ষেত্রে নীতিমালা করা হলেও তা বাস্তবায়নের জন্য প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে জানা গেছে।
সোমবার (২০ এপ্রিল) বাংলাদেশ মাদরাসা শিক্ষা অধিদপ্তর এক নোটিশে এ তথ্য জানায়।
নোটিশে জানানো হয়, শূন্য পদে তথ্যাদি প্রেরণের লিংক, সফটওয়্যার উন্নয়নের কাজের জন্য সাময়িকভাবে বন্ধ রয়েছে। সফটওয়্যার উন্নয়ন কাজ শেষ হলে নতুন সময়সূচি নোটিশের মাধ্যমে জানানো হবে।
জানা গেছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে (মাদরাসা) কর্মরত এনটিআরসিএ কর্তৃক সুপারিশ প্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষকগণের বদলির জন্য শূন্য পদে তথ্যাদি প্রেরণ প্রসঙ্গে নোটিশ মাদরাসা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করেছিল। এসব পদে বদলির জন্য একটি নীতিমালা তৈরি করা হয়েছে, তবে তা বাস্তবায়নের জন্য প্রাথমিক পর্যায়ে রয়েছে। সবকিছু ফাইনালের পর সফটওয়্যার আপডেট করে কার্যক্রম শুরু হবে।
মাদরাসা শিক্ষা অধিদপ্তর সূত্র জানায়, মাদরাসার শিক্ষকদের বদলির বিষয়ে প্রস্তুতি রয়েছি। মন্ত্রণালয় থেকে নির্দেশনা এলেই কাজ শুরু হবে। বদলির ক্ষেত্রে শিক্ষকরা যখন আবেদন দেবেন, তখন তা নিয়মমাফিক হবে। তবে মন্ত্রণালয় থেকে নির্দেশনা আসতে হবে বলেওে সূত্র জানায়।









