স্কলারশিপ দিচ্ছে ইতালির পাভিয়া বিশ্ববিদ্যালয়, আবেদন অনলাইনে
প্রকাশ:

বিস্তারিত
বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন উন্নয়নশীল দেশের শিক্ষক, গবেষক ও একাডেমিক ব্যক্তিদের জন্য ইতালির পাভিয়া বিশ্ববিদ্যালয়ে গবেষণার স্কলারশিপের সুযোগ দেওয়া হচ্ছে।
"সিআইসিওপিএস (CICOPS) স্কলারশিপ ২০২৬" এর আওতায় নির্বাচিত গবেষকেরা ৪ থেকে ১২ সপ্তাহ পাভিয়া বিশ্ববিদ্যালয়ে অবস্থান করে নির্দিষ্ট বিষয়ের ওপর যৌথ গবেষণায় অংশ নেওয়ার সুযোগ পাবেন। আবেদনের শেষ সময় আগামী ১০ জুন ২০২৬।
সিআইসিওপিএস স্কলারশিপ কী
পাভিয়া বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে পরিচালিত সিআইসিওপিএস স্কলারশিপ একটি স্বল্পমেয়াদি গবেষণা কর্মসূচি। এ কর্মসূচিতে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে EDISU যুক্ত রয়েছে।
এই স্কলারশিপের মূল উদ্দেশ্য হলো উন্নয়নশীল দেশের শিক্ষক, গবেষক ও অ্যাকাডেমিক ব্যক্তিদের ইতালিতে আমন্ত্রণ জানিয়ে আন্তর্জাতিক গবেষণা সহযোগিতা জোরদার করা এবং পারস্পরিক জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি করা। প্রতিবছর এই কর্মসূচির আওতায় সীমিতসংখ্যক স্কলারশিপ প্রদান করা হয়। ২০২৬ সালের জন্য নির্ধারিত সংখ্যা মাত্র ৬টি স্কলারশিপ।
সুবিধাসমুহ-
যাওয়া-আসার বিমানভাড়া;
আবাসন ব্যবস্থা;
দৈনিক খাবার সুবিধা;
স্বাস্থ্যবিমা;
জীবনযাপনের জন্য ভাতা;
গবেষণার মেয়াদ-
নির্বাচিত প্রার্থীরা দুটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে গবেষণায় অংশ নিতে পারবেন। ৭ সেপ্টেম্বর থেকে ১৮ ডিসেম্বর ২০২৬ এবং ১২ জানুয়ারি থেকে ২৪ জুলাই ২০২৭ পর্যন্ত।
গবেষণার বিষয়-
বিজ্ঞান ও প্রযুক্তি;
জীবনবিজ্ঞান;
মানবিক ও সামাজিক বিজ্ঞান;
আবেদনের যোগ্যতা-
বিশ্বব্যাংকের তালিকাভুক্ত উন্নয়নশীল দেশের নাগরিক হতে হবে;
সংশ্লিষ্ট ক্ষেত্রে (শিক্ষকতা বা গবেষণা) ন্যূনতম দুই বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে;
ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে;
একটি শক্তিশালী গবেষণা প্রস্তাব (Research Proposal) থাকতে হবে;
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক বা অ্যাকাডেমিক পেশাজীবীরা আবেদন করতে পারবেন;
ইতালির কোনো বিশ্ববিদ্যালয়ে বর্তমানে স্নাতকোত্তর বা পিএইচডি পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন না;
আবেদন প্রক্রিয়া-
আগ্রহী প্রার্থীদের প্রথমে পাভিয়া বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপকের সঙ্গে যোগাযোগ করতে হবে। প্রস্তাবিত গবেষণা বিষয়ে অধ্যাপক আগ্রহী হলে তিনি একটি আমন্ত্রণপত্র প্রদান করবেন। এই আমন্ত্রণপত্র ছাড়া আবেদন গ্রহণযোগ্য হবে না।
যাঁদের সঙ্গে সংশ্লিষ্ট অধ্যাপকের সরাসরি যোগাযোগ নেই, তাঁরা CICOPS অফিসে ই-মেইলের মাধ্যমে গবেষণা প্রস্তাব পাঠিয়ে সম্ভাব্য সুপারভাইজার খুঁজে নিতে পারেন।
এরপর নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন ফরম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।
আগ্রহীরা আবেদন করতে এবং বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন...








