আন্তর্জাতিক শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে ইন্দোনেশিয়ার মুহাম্মাদিয়াহ ইউনিভার্সিটি অব সুরাকার্তা (ইউএমএস)। ইন্টারন্যাশনাল প্রায়োরিটি স্কলারশিপের (আইপিএস)” আওতায় শিক্ষার্থীরা স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ পাবেন। বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
স্কলারশিপ সময়কাল
স্নাতক প্রোগ্রামের শিক্ষার্থীদের জন্য আট সেমিস্টার বরাদ্দ;
স্নাতকোত্তর প্রোগ্রামের শিক্ষার্থীদের জন্য চার সেমিস্টার বরাদ্দ;
ডক্টরাল প্রোগ্রামের শিক্ষার্থীদের জন্য ছয় সেমিস্টার;
সুবিধাসমুহ-
সম্পূর্ণ টিউশন মওকুফ করবে;
জীবনযাত্রার ভাতা হিসেবে প্রতি মাসে ১৭ লাখ ৫০ হাজার আইডিআর প্রদান করবে;
বই ভাতা হিসেবে প্রতি মাসে ৫০ হাজার আইডিআর প্রদান করবে;
স্বাস্থ্যবিমা;
বিমানে যাতায়াতের টিকিট;
অধ্যয়নের বিষয়সমুহ-
শিক্ষা অনুষদ, অর্থনীতি ও ব্যবসা অনুষদ, আইন অনুষদ, প্রকৌশল অনুষদ, ফার্মেসি অনুষদ, মনোবিজ্ঞান অনুষদ, ভূগোল অনুষদ, ইসলামিক স্টাডিজ অনুষদ, স্বাস্থ্য অনুষদ, যোগাযোগ ও তথ্যবিজ্ঞান অনুষদ।
প্রয়োজনীয় নথিপত্র-
*ছবি
*অ্যাকাডেমিক সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্ট
*ভাষা সার্টিফিকেট
*বৈধ পাসপোর্ট
*অ্যাকাডেমিক সুপারিশপত্র
*মোটিভেশন লেটার
*তত্ত্বাবধায়কের সুপারিশপত্র
*মেডিকেল রিপোর্ট
আবেদনের যোগ্যতা-
আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে। স্নাতকের জন্য উচ্চমাধ্যমিকের, স্নাতকোত্তরের জন্য স্নাতক এবং পিএচডির জন্য স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে।
আবেদনপদ্ধতি-
আবেদন শেষ: আগামী ১৫ মে ২০২৬ তারিখ।
আগ্রহীরা আবেদন করতে এবং বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন...









