ঈদকে সামনে রেখে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে জমে উঠেছে কেনাকাটার উৎসব। পোশাকের পাশাপাশি এবার অনেক ক্রেতার পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে স্মার্টফোন। বাজেট ও প্রয়োজন অনুযায়ী ১০ হাজার থেকে ২০ হাজার টাকার মধ্যে বেশ কিছু ভালো মানের স্মার্টফোন বাজারে পাওয়া যাচ্ছে।
চলুন দেখে নেওয়া যাক এই বাজেটের মধ্যে সেরা ১০টি স্মার্টফোন-
১. Symphony Innova 40
কম দামে বেশি মেগাপিক্সেলের ক্যামেরা চাইলে এটি ভালো পছন্দ। ৬.৭৫ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে। ৬০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা রয়েছে।
দাম: ১০,৯৯৯ টাকা
২. Honor Play 10
পানি প্রতিরোধী এই ফোনে রয়েছে ৬.৭৪ ইঞ্চি ডিসপ্লে ও মিডিয়াটেক প্রসেসর। ১৩ মেগাপিক্সেল রিয়ার ও ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
দাম: ১১,৯৯৯ টাকা
৩. Infinix Smart 20
১২০ হার্টজ রিফ্রেশ রেটসহ ৬.৭৮ ইঞ্চি ডিসপ্লে, মিডিয়াটেক প্রসেসর ও ৫২০০ mAh ব্যাটারি রয়েছে।
দাম: ১২,৭৫০ টাকা
৪. Tecno Spark Go 3
১২০ হার্টজ ডিসপ্লে, ১৩ মেগাপিক্সেল ক্যামেরা ও পানি-ধুলা প্রতিরোধক সুবিধা রয়েছে।
দাম: ১২,৭৯০ টাকা
৫. Vivo Y05
৬৫০০ mAh শক্তিশালী ব্যাটারি, ১২০ হার্টজ ডিসপ্লে এবং পানি প্রতিরোধী সুবিধা রয়েছে।
দাম: ১৩,৭৫০ টাকা
৬. Oppo A6x
স্ন্যাপড্রাগন ৬৮৫ প্রসেসর, ১০০০ নিটস ব্রাইটনেস ডিসপ্লে ও ৬০০০ mAh ব্যাটারি রয়েছে।
দাম: ১৪,৪৯০ টাকা
৭. Realme C71
৪৫ ওয়াট ফাস্ট চার্জিং, ৫০ মেগাপিক্সেল ক্যামেরা ও ১২০ হার্টজ ডিসপ্লে রয়েছে।
দাম: ১৪,৯৯৯ টাকা
৮. Walton NEXG N9
গেমিংয়ের জন্য উপযোগী হেলিও G85 প্রসেসর ও ৫০ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে।
দাম: ১৭,৪৫৯ টাকা
৯. Samsung Galaxy A06
৫০ মেগাপিক্সেল ক্যামেরা, ৫০০০ mAh ব্যাটারি ও ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা রয়েছে।
দাম: ১৮,১৯৯ টাকা
১০. Samsung Galaxy A07
হেলিও G99 প্রসেসর, ৬ জিবি র্যাম ও ৫০ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে।
দাম: ১৯,৪৯৯ টাকা









