শেয়ারবাজারের তালিকাভুক্ত পিপলস ইন্স্যুরেন্স লিমিটেড গত ৩১ মার্চ ২০২৬ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) কোম্পানি সূত্রে জানা গেছে, কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনাশেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ'২৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২৯ পয়সা, আগের অর্থবছরে যেখানে একই সময়ে শেয়ার প্রতি আয় হয়েছিল ৬৩ পয়সা।
অর্থবছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ৯৩ পয়সা, যা আগের বছর একই সময় ছিল ৭৮ পয়সা।
৩১ মার্চ ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৩৯ টাকা ২৪ পয়সা।









