সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও সরকারি বাঙলা কলেজের দুটি হল শাখার জন্য আগামী ছয় (৬) মাস মেয়াদে নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে ক্যাম্পাস ও রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত পৌনে ৮ টা নাগাদ একটি ফেসবুক পোস্টে কমিটি অনুমোদন সংক্রান্ত তথ্য তুলে ধরা হয়।

প্রকাশিত দুটি পৃথক অনুমোদনপত্রে দেখা যায়, দুইটি হল শাখার জন্য আলাদা আলাদা কমিটি ঘোষণা করা হয়েছে। সেখানে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে দায়িত্ব বণ্টন করা হয়েছে বলে উল্লেখ রয়েছে। তবে এ কমিটি অনুমোদনের বিষয়ে আনুষ্ঠানিকভাবে আলাদা কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।
এ সংক্রান্ত তথ্য ও ছবি ‘Foiz Ahmed Niju’ নামের একটি ফেসবুক আইডি থেকে পোস্ট করা হয়েছে। পোস্টটি প্রকাশের পর থেকে বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।









