আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং অপরাধীদের ধরতে রাজধানীজুড়ে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. সারওয়ার।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে বসিলায় ডিএমপির অস্থায়ী ক্যাম্পে এক অনুষ্ঠানে এই কথা জানিয়েছেন তিনি।
ডিএমপি কমিশনার বলেছেন, তালিকাভুক্ত সন্ত্রাসীদের ছবি প্রকাশ করা হবে। সাধারণ মানুষকে সন্ত্রাসীদের তথ্য দেয়ার আহ্বান জানাচ্ছি।
ডিএমপি অচিরেই হোটেল, রেস্টুরেন্টের ম্যানেজার ও মালিকদের তথ্য এবং বাসাবাড়ির ভাড়াটিয়াদের তথ্য সংক্রান্ত অ্যাপস চালু করবে বলে জানিয়েছেন মো. সারওয়ার।
এ সময় আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত কমিশনার এসএন নজরুল ইসলাম, যুগ্ম কমিশনার (ক্রাইম) ফারুক আহমেদ, র্যাব-২ এর অধিনায়ক খালিদুল হাওলাদার, তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান,অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানাসহ আরও অনেকে।









