ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে পৌরশহরের চাঁদনী এলাকায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি র্যালি বের করা হয়।
পরে র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কেক কাটার মধ্য দিয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের এজিএম আসাদুজ্জামান আসাদ।
এ সময় উপস্থিত ছিলেন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের জোন প্রধান মরিয়ম বেগম, সহকারী জোন প্রধান দুলাল হোসেন, রাণীশংকৈল প্রেসক্লাব সাবেক সভাপতি মোবারক আলী, ফারুক আহাম্মদ, সম্পাদক বিপ্লব সহ বিভিন্ন ইউনিটের কর্মী ও গ্রাহকরা। বক্তারা বলেন, দীর্ঘ ৪২ বছর ধরে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স গ্রাহকদের আস্থা ও সেবার মাধ্যমে দেশের বীমা খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। ভবিষ্যতেও প্রতিষ্ঠানটি গ্রাহকসেবার মান আরও উন্নত করতে কাজ করবে।









