রাজধানীর বনানীতে ভূঁইয়া পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই দুজন নিহত হয়েছেন। নিহত দুজনই পুরুষ।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেল ৩টা ৫০ মিনিটে সেতু ভবনের পাশে এ দুর্ঘটনা ঘটে। বনানী থানার পরিদর্শক (অপারেশন) এ কে এম মইনুদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
পরিদর্শক জানিয়েছেন, ভূঁইয়া পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। প্রাথমিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।








