রাজধানীতে আজ যেসব কর্মসূচি রয়েছে
প্রকাশ:

বিস্তারিত
আজ কোথায় কী?
দেশে প্রতিদিন নানা কর্মসূচি পালন করে সরকারের বিভিন্ন দফতর, সংস্থা, বিভিন্ন রাজনৈতিক দল ও অনেক সংগঠন।
আজ বুধবার (১৫ এপ্রিল) উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী আছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন।
প্রবাসীর মরদেহ গ্রহণ
মধ্যপ্রাচ্য যুদ্ধে ক্ষেপণাস্ত্রের ধ্বংশাবশেষের আঘাতে বাহরাইনে নিহত গিরিশ চন্দ্র সুত্রধরের মরদেহ সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বিমানবন্দরে উপস্থিত থেকে মরদেহ গ্রহণ করবেন।
ক্রীড়া প্রতিমন্ত্রী
সকাল ১০টায় সাভারের হেমায়েতপুরে যুব উন্নয়ন একাডেমিতে ‘কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হবে। এতে যোগ দেবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।







