রাজধানীতে আজ যেসব কর্মসূচি রয়েছে
প্রকাশ:

বিস্তারিত
প্রতিদিন নানা কর্মসূচি পালন করে থাকে রাজনৈতিক দলসহ বিভিন্ন সংগঠন। রোববার (১৪ জানুয়ারি) উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী রয়েছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন।
প্রধানমন্ত্রীর কর্মসূচি
বিকেল ৩টায় কোটালীপাড়া উপজেলা পরিষদ চত্বরে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হবেন তিনি।
কৃষিমন্ত্রীর কর্মসূচি
সকাল সোয়া ১০টায় সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয় ও সংস্থার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ।
স্বাস্থ্যমন্ত্রীর কর্মসূচি
দুপুর ১২টায় সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বাস্থ্যসেবা বাড়ানোর বিষয়ে গণমাধ্যমকর্মীদের ব্রিফ করবেন স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন।
বস্ত্র ও পাটমন্ত্রীর কর্মসূচি
বেলা ১১টায় সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন বস্ত্র ও পাটমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক।
ভূমিমন্ত্রীর কর্মসূচি
বেলা ১১টায় সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং ভূমি ব্যবস্থাপনা ও ডিজিটাইজেশন নিয়ে ব্রিফ করবেন ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ।
যুব ও ক্রীড়ামন্ত্রীর কর্মসূচি
দুপুর ২টায় জাতীয় ক্রীড়া পরিষদের সভাকক্ষে বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের নেতা ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন।
বাণিজ্য প্রতিমন্ত্রীর কর্মসূচি
সকাল সোয়া ১০টায় সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয় এবং দফতর/সংস্থার প্রধানদের সঙ্গে মতবিনিময় করবেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম।
মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রীর কর্মসূচি
সকাল সাড়ে ১০টায় সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয় ও দফতর সংস্থার প্রধানদের সঙ্গে মতবিনিময় করবেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি।
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর কর্মসূচি
দুপুর ১২টায় সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করবেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত।
নৌপরিবহন প্রতিমন্ত্রীর কর্মসূচি
সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে বিশেষ সমন্বয় সভা শেষে বেলা সাড়ে ১১টায় সংবাদ সম্মেলন করবেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
ডিএসসিসি মেয়রের কর্মসূচি
বিকেল ৩টায় ধূপখোলা মাঠে ঐতিহ্যবাহী সাকরাইন/ঘুড়ি উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
জাতীয় ভোক্তা অধিকারের কর্মসূচি
বেলা ১১টায় অধিদফতরের প্রধান কার্যালয়ের নতুন সভাকক্ষে (টিসিবি ভবন, ১২তলা) পবিত্র জমজম কূপের পানি, রিয়াজুল জান্নাহ জায়নামাজ, আতর ও খেজুর ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করবেন মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এ এইচ এম সফিকুজ্জামান।







